www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

September 6, 2026 10:48 am

মানুষের রোজগারের কত বিচিত্র পথ। যত দিন যাচ্ছে, ততোই আয়ের পাথও বেড়ে চলেছে

মানুষের রোজগারের কত বিচিত্র পথ। যত দিন যাচ্ছে, ততোই আয়ের পাথও বেড়ে চলেছে। এবার এক নতুন পথে রোজগার। পিঠের এমন এক মোক্ষম জায়গায় চুলকানি হচ্ছে, যেখানে কিছুতেই নিজের হাত পৌঁছচ্ছে না—এমন পরিস্থিতিতে বোধহয় সকলেই পড়েন কমবেশি। অন্য কেউ পিঠ চুলকে দিলে ভালো হত, মজার ছলে এমনটাও বোধহয় ভাবেন কখনও সখনও। কিন্তু সত্যিই কি পিঠ চুলকানোর জন্য লোক পাওয়া যেতে পারে? তাও আবার নির্দিষ্ট মাইনের বদলে? এই আপাত অদ্ভুত ধারণাকেই ব্যবসায় পরিণত করেছেন চিনের (China) এক উদ্যোক্তা। চিনের শেনঝেনে বসবাসকারী ৩২ বছরের ঝাং শিয়াওচিয়াও তাঁর সংস্থা ‘সুমা’ (Suma)-এ এমনই পরিষেবার ব্যবস্থা করেছেন গ্রাহকদের জন্য। এখানে প্রশিক্ষিত কর্মীরা গ্রাহকদের পিঠ-সহ শরীরের বিভিন্ন অংশ আলতো হাতে চুলকিয়ে দেন।

এই পরিষেবা পাওয়ার জন্য এক ঘণ্টায় দিতে হয় ৩০০ ইউয়ান, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৪,২০০ টাকার সমান! ম্যাসাজ পার্লারের মতোই এখানেও গ্রাহকরা নরম বিছানার উপর উপুড় হয়ে শুয়ে থাকেন। কর্মীরা যে কেবল খালি-হাতেই পিঠ চুলকে দেন, তা নয়। রয়েছে বিশেষভাবে তৈরি লম্বা ও সরু নখের মতো বিভিন্ন সরঞ্জাম। আঁচড় ঠিক কেমনভাবে দিলে চুলকানি কমবে, তারও নির্দিষ্ট পদ্ধতি শেখা রয়েছে তাদের। ঝাংয়ের দাবি, চিনের মতো বড় শহরের কর্মজীবী মানুষদের মানসিক চাপ ও ঘুমের সমস্যাকে মাথায় রেখেই এমন পরিষেবার ব্যবস্থা করেছেন তাঁরা। গ্রাহকেরা অনেকেই দাবি করেছেন, গায়ের বিভিন্ন জায়গা আঁচড়ে দেওয়ার এই অনুভূতি নাকি এতটাই আরামদায়ক যে তা সাধারণ ম্যাসাজের থেকেও বেশি রিল্যাক্সিং। আবার শরীরের সংবেদনশীল জায়গায় আঁচড় পড়লে কারও কারও হাসিও পেয়ে যায়।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *