www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

March 17, 2026 12:01 pm

রাজনীতির সঙ্গে সৌন্দর্য জগতের একটা যোগ বহুকাল ধরেই আছে। সেই সূত্র ধরেই রাজনীতির আঙিনায় আলো ফেলেছেন এমন কিছু সুন্দরী

রাজনীতির সঙ্গে সৌন্দর্য জগতের একটা যোগ বহুকাল ধরেই আছে। সেই সূত্র ধরেই রাজনীতির আঙিনায় আলো ফেলেছেন এমন কিছু সুন্দরী।

১) জর্জিয়া মেলোনি – ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ভারতে বেশ চর্চিত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর বন্ধুত্বের কথা তো সর্বজনবিদিত। ডানপন্থী রাজনীতির সমর্থক ও ‘ব্রাদার্স অফ ইতালি’ দলের সদস্য বিশ্ব রাজনীতির ময়দানে বরাবর এক শক্তিশালী নাম।

২) মার্লেন শিয়াপা – ফ্রান্সের রাজনীতিবিদ মার্লেন শিয়াপা একাধারে একজন রাজনৈতিক, লেখিকা, এবং লিঙ্গসাম্যের পক্ষে কথা বলেন। তিনি মানবাধিকার মন্ত্রালয়ের সদস্যা। তিনি ফ্রান্সের প্রধানমন্ত্রী এমানুয়েল মাকঁরের দল রেনেসাঁর সদস্য। তিনি ফ্রান্সের রাজনৈতিক অঙ্গনে একজন শক্তিশালী চরিত্র।

৩) তুলসী গাব্বার – মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের রাজনীতিবিদ তুলসী গাব্বার রিপাবলিকান পার্টি থেকে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি ট্রাম্প প্রশাসনের ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক। তিনি আগে ডেমোক্রেটিক পার্টিতে ছিলেন ও ২০২০ সালে প্রেসিডেন্ট প্রার্থী হতে চেয়েছিলেন।

৪) মিশেল রেম্পেল গার্নার – কানাডার সংসদ সদস্য মিশেল রেম্পেল গার্নার বর্তমানে কনজারভেটিভ পার্টির হয়ে ক্যালগারি নোজ হিল এলাকা থেকে সংসদের দায়িত্ব পালন করছেন। তিনি কানাডার রাজনীতিতে ইমিগ্রেশন, রিফিউজি ও নাগরিকত্ব বিষয়ে একজন সোচ্চার কণ্ঠস্বর হিসেবে পরিচিত।

৫) মারিয়া ওহিসালো – ফিনল্যান্ডের মন্ত্রী মারিয়া ওহিসালো এক চর্চিত নাম। তিনি বর্তমানে ফিনল্যান্ডের ‘গ্রিন লিগ’ দলের সদস্য। ২০১৭ সালে পিএইচডি শেষ করে ২০১৯ থেকেই রাজনীতির ময়দানে নেমে পড়েছেন মারিয়া। তিনি পরিবেশ ও সামাজিক নীতিতে বিশেষজ্ঞ। এছাড়াও তিনি সাইক্লিস্ট ও ভিডিও গেমসের একজন একনিষ্ট ভক্ত।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *