www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

March 20, 2026 5:32 pm

ঘর সাজানোর জন্য বিভিন্ন ছবির সঙ্গে অনেকেই নিজেদের পারিবারিক ছবি ঘরের দেওয়ালে লাগান।

ঘর সাজানোর জন্য বিভিন্ন ছবির সঙ্গে অনেকেই নিজেদের পারিবারিক ছবি ঘরের দেওয়ালে লাগান। তবে বাস্তুশাস্ত্র (Vastu Shastra) মতে পরিবারের ছবি শুধু স্মৃতি নয়, ঘরের শক্তি ও সম্পর্কের ভারসাম্যও প্রভাবিত করে। তাই ভুল জায়গায় পরিবারের সদস্যদের ছবি রাখলে সংসারে অশান্তি, কলহ বা অকারণ দুশ্চিন্তা বাড়তে পারে। আর সঠিক দিকে পরিবারের সদস্যদের ছবি রাখলে মিলেমিশে থাকা, ভালবাসা ও সুখ, শান্তি আরও বেড়ে যায়। এই সংক্রান্ত বাস্তু টিপস জেনে নিন।

পরিবারের ছবি রাখার জন্য শুভ দিক

  • পূর্ব দিক – পরিবারের ছবি পূর্ব দিকে রাখলে ঘরে ইতিবাচক শক্তি আসে। পূর্ব দিক সূর্যের দিক। তাই ছবি থেকে আলো-উজ্জ্বলতার প্রতিফলন হয়।
  • উত্তর দিক – এই দিক অর্থ ও উন্নতির প্রতীক। পরিবারের ছবি এখানে রাখলে পারিবারিক সম্পর্কে স্থিতি এবং শান্তি আসে।
  • দক্ষিণ-পশ্চিম – এই দিকে বাড়ির ছবি রাখলে সম্পর্ক মজবুত হয় এবং ভালবাসা বাড়ে। মাথায় রাখবেন বসার ঘর পরিবারের ছবি রাখা ভাল। পরিবারের আনন্দমুখর ছবি বসার ঘরে রাখলে অতিথি ও সদস্যদের মধ্যে ইতিবাচকতা বজায় থাকে। সেই ছবির মাধ্যমে সংসারের ঐক্য প্রকাশ পায়। এ ছাড়া বেডরুমে দক্ষিণ-পশ্চিম কোণে পরিবারের ছবি রাখা যায়। এই দিকটিকে সম্পর্কের জন্য শুভ ধরা হয়।
administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *