www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

March 20, 2026 11:46 am

হ্যাঁ, বাড়িতে বসে ভোট দেওয়ার কিছু ব্যবস্থা এই বছর নির্বাচন কমিশন করেছে। ভোটারদের সুবিধার্তে একাধিক নতুন নিয়ম নিয়ে এসেছে কমিশন। তাদের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, এবার রাজ্যের প্রবীণ নাগরিকরা ঘরে বসেই ভোট দিতে পারবেন। এক্ষেত্রে যাঁদের বয়স ৮৫-এর উপরে, তাঁরাই এই সুবিধা পাবেন। এছাড়া বিশেষভাবে সক্ষমরাও বাড়ি বসেই ভোট দিতে পারবেন বলে জানিয়ে দিয়েছে কমিশন। যদিও ঘোষণা হলেও এই সুবিধা কীভাবে মিলবে, সেই বিষয়টা নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। আর এই নিবন্ধে সেই উত্তরটাই দেওয়া হল।

কমিশনের তরফে জানান হয়েছে, কেউ ঘরে বসে ভোট দিতে চাইলে সবার প্রথমে বিএলও-এর সঙ্গে যোগাযোগ করতে হবে। ভোটার বা পরিবারের কাউকেই যোগাযোগ করতে হবে। এরপর ১২ডি ফর্ম ফিলআপ করে আবেদন করে ফেলতে হবে। তাহলেই ভোটারের তরফের কাজ শেষ। এরপর বিএলও সেই ফর্ম গিয়ে জমা দেবেন নির্দিষ্ট জায়গায়। তারপর রিটার্নিং অফিসার কবে ভোটগ্রহণ করা হবে, সেটা ঠিক করবেন। সেই মতো প্রার্থীদের জানান হবে দিন। এমনকী ভোটারদেরও বলে দেওয়া হবে। এরপর নির্দিষ্ট দিনে বাড়ি গিয়ে নেওয়া হবে ভোট। এই হল পুরো প্রক্রিয়া।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *