www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

March 1, 2026 12:15 pm

মানুষের জীবনে রান্নাঘর অপরিহার্য। এখন ফ্ল্যাট কালচারের যুগে হয়তো রান্নাঘর ছোট হয়, কিন্তু অবশ্যই হয়। আর রান্নাঘরে সিঙ্ক তো থাকবেই।

মানুষের জীবনে রান্নাঘর অপরিহার্য। এখন ফ্ল্যাট কালচারের যুগে হয়তো রান্নাঘর ছোট হয়, কিন্তু অবশ্যই হয়। আর রান্নাঘরে সিঙ্ক তো থাকবেই। সেই বিষয়েই কিছু পরামর্শ আছে বাস্তুশাস্ত্রের। বিশেষ করে সিঙ্কের নীচে কী রাখা হচ্ছে, তা নিয়ে রয়েছে একাধিক সতর্কবার্তা। ভুল জিনিস রাখলে নাকি নেতিবাচক শক্তি বাড়ে, থমকে যায় উন্নতি। বাস্তু মতে, সিঙ্ক জলতত্ত্বের প্রতীক, যা বরুণ দেবের অধীন। তাই এই জায়গা পরিষ্কার ও হালকা রাখা জরুরি।

  • ডাস্টবিন নয় সিঙ্কের নীচে –
    সিঙ্কের নীচে ডাস্টবিন রাখলে জলতত্ত্ব দূষিত হয় বলে মনে করা হয়। এর ফলে অযথা খরচ, মানসিক চাপ ও পারিবারিক অশান্তি বাড়তে পারে। পরামর্শ, ডাস্টবিন রান্নাঘরের উত্তর-পশ্চিম কোণে রাখুন।
  • নোংরা বাসন জমিয়ে রাখবেন না-
    রাতভর সিঙ্কে নোংরা বাসন পড়ে থাকলে জীবাণু বাড়ে। বাস্তুমতে এতে রাহু দোষও বৃদ্ধি পায়, যা অসুস্থতা ডেকে আনতে পারে। ঘুমোতে যাওয়ার আগে বাসন ধুয়ে রাখাই ভালো। সম্ভব না হলে অন্তত পরিষ্কার জল ঢেলে রাখুন।
  • ঝাড়ু এড়িয়ে চলুন –
    ঝাড়ু মাটির তত্ত্বের প্রতীক। জলতত্ত্বের জায়গায় এটি রাখলে শক্তির সংঘাত হয়। এতে আর্থিক টানাপোড়েন ও নেতিবাচক প্রভাব বাড়তে পারে। ঝাড়ু এমন জায়গায় রাখুন, যা বাইরের লোকের চোখে পড়ে না।
  • প্লাস্টিক ব্যাগের জঞ্জাল নয়
    অনেকেই সিঙ্কের নীচে প্রচুর প্লাস্টিক ব্যাগ জমিয়ে রাখেন। এতে অগোছালো পরিবেশ তৈরি হয়, যা সমৃদ্ধির পথে বাধা বলে ধরা হয়। অপ্রয়োজনীয় প্লাস্টিক কমিয়ে একটি নির্দিষ্ট ব্যাগে গুছিয়ে উঁচু তাকে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *