www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

February 2, 2026 11:41 am

ক্যালেন্ডারে 'পারফেক্ট ফেব্রুয়ারি' বলে একটা কথা আছে

ক্যালেন্ডারে ‘পারফেক্ট ফেব্রুয়ারি’ বলে একটা কথা আছে। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাস আসলে সেই পারফেক্ট ফেব্রুয়ারি। দিনের হিসেবে বাকি সমস্ত মাসের চেয়ে ছোট ফেব্রুয়ারি৷ বাকি সকলের ভাগে ৩০ কিংবা ৩১ পড়লেও ২৮ টি দিন নিয়েই খুশি থাকতে হয় ফেব্রুয়ারিকে৷ লিপিয়ারের দাক্ষিণ্যে কালেভদ্রে জোটে একটি করে ‘এক্সট্রা’, তখন ২৯৷ কিন্তু স্বল্প দিনের হলেও ফেব্রুয়ারির কদর মোটেই অল্প নয়৷ ফেব্রুয়ারি প্রেমের মাস৷ শীতের শুষ্কতা কাটিতে এ মাস থেকেই বাতাসে, মনে উঁকি দেয় বসন্ত৷ ভ্যালেন্টাইনস ডে নিয়ে প্রেমিক প্রেমিকাদের পছন্দের মাস ফেব্রুয়ারি৷ কিন্তু ২০২৬ সালের ফেব্রুয়ারি নিয়ে হঠ্যৎ করেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে মাতামাতি৷ তার কারণ যদিও প্রেমের মাস বলে নয় মোটেই৷ এ বছর লিপিইয়ার নয়৷ সুতরাং ফেব্রুয়ারি সেই ২৮ দিনেই হবে৷ তা হলে হঠ্যৎ এ বছরের ফ্রেব্রুয়ারি মাস নিয়ে কেন শুরু হয়েছে এত মাতামাতি? এই রহস্য ঘাঁটতে চোখ রাখতে হবে ২০২৬ সালের ফেব্রুয়ারির ক্যালেন্ডারে৷ নন-লিপ ইয়ার হলে এই মাসে থাকে ঠিক ২৮ দিন, যা চারটি পূর্ণ সপ্তাহের সমান। কোনও মাসকে ‘পারফেক্ট ফেব্রুয়ারি’ বলা হয় তখনই, যখন মাসটির ২৮ দিন সপ্তাহের সাতটি দিনের সঙ্গে পুরোপুরি মিলে যায়।

অর্থাৎ, পুরো মাসটি শেষ হয় ঠিক চার সপ্তাহে এবং সপ্তাহের প্রতিটি দিন—সোমবার থেকে রবিবার—ঠিক চারবার করে আসে। কোনও দিনই পঞ্চম সপ্তাহে পড়ে না। এ কারণেই অনেকেই ফেব্রুয়ারিকে বলছেন ‘পারফেক্ট রেক্ট্যাঙ্গুলার মান্থ’। চলতি বছরে ফেব্রুয়ারি এক বিরল সংযোগ তৈরি করেছে। মাসটির শুরু হচ্ছে রবিবার দিয়ে এবং শেষ হচ্ছে ২৮ ফেব্রুয়ারি, যা পড়ছে শনিবারে। যেহেতু ২০২৬ সাল লিপ ইয়ার নয়, তাই ফেব্রুয়ারিতে রয়েছে মোট ২৮ দিন। ফলে এই মাসটি গঠন করেছে ঠিক চার সপ্তাহের একটি নিখুঁত আয়তকার কাঠামো। অর্থাৎ, সোমবার থেকে রবিবার—প্রতিটি দিনই এসেছে ঠিক চারবার করে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *