www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

February 16, 2026 5:30 pm

হিন্দু ধর্মে তুলসী গাছের বিশেষ মর্যাদা আছে।

হিন্দু ধর্মে তুলসী গাছের বিশেষ মর্যাদা আছে। তাই তুলসী গাছের যত্ন নেওয়ার কিছু বিধি নির্ধারিত আছে ভারতীয় জ্যোতিষ শাস্ত্রে। কথিত আছে যে তুলসী ছাড়া ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর পুজো অসম্পূর্ণ। পবনপুত্র হনুমানের নৈবেদ্যে তুলসী ডাল ব্যবহার করা হয়। সেই সঙ্গে বাড়ির এক প্রান্তে তুলসী গাছের মঞ্চ থাকা চাই-ই চাই। এতে মানুষের জীবনে সব কষ্টের নাশ হয় বলে মনে করা হয়। হিন্দু ধর্মমেতে, তুলসী গাছ হল শুদ্ধ ও পবিত্র। কথিত আছে যে তুলসীদেবীকে সঠিকভাবে পুজো করলে জীবনের সমস্ত ইচ্ছা পূরণ হয়। তুলসী গাছে জল দিতে হলে সবসময় তামার পাত্র থেকে জল দেওয়া উচিত। তাতে কুণ্ডলীতে গ্রহের অবস্থান মজবুত হয় বলে মনে করা হয়। 

তুলসী গাছে জল দিলে তামার পাত্র থেকে জল দেওয়া খুবই শুভ । শুধু তাই নয়, তামার পাত্র থেকে জল দিলে স্বাস্থ্যেরও উন্নতি হয়। পিতলের পাত্র থেকে তুলসী গাছে জল দেওয়া খুবই শুভ। তা থেকে ইতিবাচক শক্তি ছড়িয়ে পড়ে। বিষ্ণুদেবের সঙ্গে দেবী লক্ষ্মীর আশীর্বাদও বজায় থাকে। অনেকে আবার তামার পাশাপাশি একটি পিতলের পাত্র ব্যবহার করে থাকেন। তাতে আরও শুভ ফল পাওয়া যেতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাতে সমস্ত বাধাবিঘ্ন কেটে যেতে পারে। পূরণ হতে পারে আপনার ইচ্ছাও।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *