www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

March 24, 2026 3:17 am

এমন মুরগি চুরির ঘটনা আমাদের এখানে হামেশাই ঘটে। তাই বলে খোদ আমেরিকায় এমন ঘটনা!

এমন মুরগি চুরির ঘটনা আমাদের এখানে হামেশাই ঘটে। তাই বলে খোদ আমেরিকায় এমন ঘটনা!তা আবার নিজের প্রাক্তন প্রেমিকার বাড়ি থেকে মুরগি চুরি! চুরির অভিযোগেই জেলে গিয়েছিলেন। গরাদের ওপারে থাকার পর ছাড়া পেয়েছিলেন। কিন্তু জেল থেকে বেরনোর এক ঘণ্টাও কাটেনি। ফের এক কাণ্ড ঘটালেন ওই যুবক। প্রাক্তন প্রেমিকার বাড়ি গিয়ে মুরগি চুরি করে পালালেন তিনি! যদিও শেষরক্ষা হয়নি। ফের পুলিশের জালে পড়লেন যুবক। এই ঘটনা আমেরিকার ওয়াশিংটনের কিটসাপ কাউন্টি এলাকার। তরুণীর প্রিয় মুরগিটির নাম পলি।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, ঘন জঙ্গলের ভিতর থেকে এক যুবককে গ্রেপ্তার করছে পুলিশ। তাঁর হাঁটে একটি মুরগি রয়েছে। পুলিশকে দেখেই কেঁদে ওঠেন ওই যুবক। সূত্রের খবর, তিনি সেদিন জেল থেকে ছাড়া পেয়েছিলেন। একটি আবাসনে চুরির অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল।
তরুণীর অভিযোগ, বেশ কিছু আগেই তাঁদের সম্পর্ক ভেঙে গিয়েছে। কিন্তু এদিন তাঁর প্রাক্তন প্রেমিক হঠাৎই বাড়িতে হাজির হন। তিনি দরজা খুলতে অস্বীকার করলে, বাইরে দাঁড়িয়ে হুমকি দিতে থাকেন। তারপর পলিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যান যুবক। সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় ফোন করেন তরুণী। যুবকের খোঁজে তল্লাশি শুরু করেন পুলিশ। তারপর একটি জঙ্গলে তাঁর হদিশ মেলে। সেখানেই তাঁকে গ্রেপ্তার করা হয়।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *