ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, দৈনন্দিন জীবনের ছোটখাটো ঘটনাগুলো প্রায়শই ভবিষ্যতের ইঙ্গিত বহন করে। শকুন শাস্ত্র ব্যাখ্যা করে যে, অনেক সময় আমাদের হাত থেকে হঠাৎ কোনও জিনিস পড়ে যাওয়া শুধুমাত্র একটি সাধারণ ঘটনা হিসেবে দেখা হয় না। বরং এটিকে আসন্ন কোনও বিপদের লক্ষণ হিসেবে গণ্য করা হয়। তাই, এই লক্ষণগুলো বোঝা এবং এ বিষয়ে সতর্ক থাকা অত্যন্ত জরুরি। জেনে নিন, কী কী হাত থেকে পড়ে যাওয়াকে অশুভ লক্ষণ হিসেবে বিবেচনা করা হয়।
- দুধ – কারো কারও হাত থেকে দুধের গ্লাস বা পাত্র পড়ে যায়, তবে তাকে শুভ লক্ষণ হিসেবে ধরা হয় না। জ্যোতিষশাস্ত্র মতে, দুধের সম্পর্ক রয়েছে চন্দ্রের (চাঁদ) সাথে। তাই, দুধ পড়ে যাওয়াকে মানসিক চাপ কিংবা পারিবারিক পরিবেশে অশান্তির লক্ষণ হিসেবে মনে করা হয়।
- লবন – অনেক বাড়িতেই বয়োজ্যেষ্ঠরা লবণ খুব সাবধানে ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকেন। বিশ্বাস করা হয় যে, হাত থেকে লবণ পড়ে যাওয়া শুভ নয়। লবণের সম্পর্ক রয়েছে শুক্র এবং চন্দ্র গ্রহের সাথে। লবণ পড়ে যাওয়াকে আর্থিক সংকট কিংবা পরিবারের সদস্যদের মধ্যে মতবিরোধের লক্ষণ হিসেবে গণ্য করা হয়।
- তেল – তেলের পাত্র হাত থেকে পড়ে যাওয়া কিংবা তেল ছড়িয়ে পড়াকেও অশুভ লক্ষণ হিসেবে বিবেচনা করা হয়। জ্যোতিষশাস্ত্রে, তেলের সম্পর্ক রয়েছে শনি গ্রহের সঙ্গে। তাই, তেল পড়ে যাওয়াকে আসন্ন কোনও বিপদ বা কঠিন পরিস্থিতির ইঙ্গিত হিসেবে ধরা হয়।
- পুজোর থালা বা প্রদীপ –
পুজোর সময় যদি আপনার হাত থেকে থালা কিংবা প্রজ্জ্বলিত প্রদীপ পড়ে যায়, তবে তাকেও একটি অশুভ লক্ষণ হিসেবে মনে করা হয়। বলা হয়ে থাকে যে, এই ঘটনাটি কোনো দুশ্চিন্তা বা দুঃসংবাদের ইঙ্গিত হতে পারে। এমন পরিস্থিতিতে ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করা এবং মনকে শান্ত রাখা উচিত।