www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

March 24, 2026 10:24 am

শুরু হয়ে গেছে বাসন্তী পুজো। ঘরে ঘরে ভক্তদের উৎসব চলেছে। শাস্ত্র মতে, এই বিশেষ ক’দিন দেবী দুর্গারই এক রূপের পুজো করা হয়

শুরু হয়ে গেছে বাসন্তী পুজো। ঘরে ঘরে ভক্তদের উৎসব চলেছে। শাস্ত্র মতে, এই বিশেষ ক’দিন দেবী দুর্গারই এক রূপের পুজো করা হয়। তবে ভক্তিভরে অঞ্জলি দেওয়া বা সন্ধিপুজোয় সামিল হওয়াই শেষ কথা নয়; লোকবিশ্বাস ও জ্যোতিষশাস্ত্রে এই উৎসবের দিনগুলিতে বেশ কিছু বিধিনিষেধের কথা উল্লেখ রয়েছে। বিশেষ করে কেনাকাটার ক্ষেত্রে কয়েকটি ভুল করলে শনি ও রাহুর কুনজর পড়তে পারে বলে লেখা রয়েছে জ্যোতিষশাস্ত্রে। বিপদ এড়াতে বাসন্তীপুজোর এই ক’দিন কোন জিনিস গুলো আপনার শপিং লিস্ট থেকে বাদ দেবেন? দেখে নিন এক নজরে:

  • লোহার সামগ্রী এড়িয়ে চলুন:

জ্যোতিষশাস্ত্রে লোহাকে শনিদেবের ধাতু মনে করা হয়। উৎসবের এই লগ্নে লোহার কোনও বাসন বা যন্ত্রপাতি কেনা অশুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয়, এই সময় লোহা কিনলে শনির নেতিবাচক প্রভাব জীবনের ওপর পড়তে পারে, যা আপনার কাজে বাধা সৃষ্টি করবে।

  • ধারালো বস্তু থেকে সাবধান:

কাঁচি, ছুরি বা বঁটির মতো ধারালো কোনও অস্ত্র বা যন্ত্র এই সময় কেনা শাস্ত্রবিরুদ্ধ। মনে করা হয়, পুজোর দিনগুলিতে বাড়িতে ধারালো বস্তু নিয়ে এলে সংসারে কলহ বৃদ্ধি পায় এবং আর্থিক টানাপোড়েন শুরু হতে পারে।

  • চাল কেনায় নিয়ন্ত্রণ:

শুনতে অবাক লাগলেও, বাসন্তীপুজোর দিনগুলিতে রোজকার রান্নার জন্য চাল কেনা অনেক পরিবারেই নিষিদ্ধ। প্রাচীন রীতি অনুযায়ী, উৎসবের প্রয়োজনীয় চাল পুজোর আগেই মজুত করে রাখা উচিত। পুজোর কাজে ব্যবহারের জন্য চাল কেনা গেলেও, সাধারণ ভোগের চাল কেনা থেকে বিরত থাকাই মঙ্গল।

  • কাচের জিনিস

কাচ অত্যন্ত ভঙ্গুর এবং জ্যোতিষ মতে এর সঙ্গে রাহু ও চন্দ্রের সম্পর্ক রয়েছে। শুভ তিথিতে কাচের শো-পিস বা বাসন কেনা গৃহস্থের অমঙ্গল ডেকে আনতে পারে বলে প্রচলিত ধারণা। এতে পরিশ্রমের সঠিক ফল পাওয়া যায় না এবং মানসিক অশান্তি বাড়ে।

  • বৈদ্যুতিক গ্যাজেট বা ইলেকট্রনিক্স:

আজকাল সেল বা অফার পেলেই অনেকেই মোবাইল বা গ্যাজেট কিনে ফেলেন। কিন্তু বাসন্তীপুজো চলাকালীন নতুন কোনও বৈদ্যুতিক সামগ্রী কেনা থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছেন শাস্ত্র বিশেষজ্ঞরা। কারণ, আধুনিক জ্যোতিষ মতে ইলেকট্রনিক্স সামগ্রী রাহুর প্রতীক। সঠিক সময়ে এগুলি না কিনলে তা দ্রুত খারাপ হওয়া বা দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *