www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

April 10, 2026 11:02 am

বৃহস্পতিবার হুমায়ূন কবীরকে নিয়ে একরা ভিডিও প্রকাশ করেন তৃণমূল - যেখানে দেখা যাচ্ছে মমতাকে সরাতে তিনি কেন্দ্রীয় বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার একটা ডিল করেছেন

বৃহস্পতিবার হুমায়ূন কবীরকে নিয়ে একরা ভিডিও প্রকাশ করেন তৃণমূল – যেখানে দেখা যাচ্ছে মমতাকে সরাতে তিনি কেন্দ্রীয় বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার একটা ডিল করেছেন। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই নড়ে গেছে বাংলার রাজনীতি। বিতর্কিত ভিডিয়ো ভাইরাল হতেই হাত ছাড়ল জোটসঙ্গী। আসাউদ্দিন ওয়াইসির পার্টি এআইএমআইএম (AIMIM) হুমায়ুন কবীরের আমজনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট ভাঙার কথা ঘোষণা করল। শুক্রবার মিমের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে এই পোস্ট করা হয়। সেখানে হুমায়ুনের পার্টির সঙ্গে জোট প্রত্যাহার করার কথা বলা হয়। আসন্ন নির্বাচনে একলা লড়ার ডাক দেওয়া হয়েছে মিমের তরফে। আজ ইসলামপুরে হুমায়ুন কবীর ও আসাউদ্দিন ওয়াইসির যৌথভাবে জনসভার কথা ছিল। ঠিক তার আগে জোট ভাঙল মিম। এর নেপথ্যে ভাইরাল ভিডিয়োটিই রয়েছে বলে মনে করা হচ্ছে। গতকালই তৃণমূল কংগ্রেস হুমায়ুন কবীরের একটি ভিডিয়ো প্রকাশ্যে এনে বিস্ফোরক অভিযোগ আনে। ওই ভিডিয়োতে হুমায়ুন কবীরের সঙ্গে এক ব্যক্তির কথোপকথন শোনা যাচ্ছে। সেখানেই বিস্ফোরক নানা কথা বলতে শোনা গিয়েছে হুমায়ুনকে।

১০০০ কোটি টাকার কোনও ডিল নিয়ে আলোচনা করতে শোনা যায় হুমায়ুন কবীরকে। তিনি বলেন, ‘সংখ্যালঘুদের বোকা বানানো খুব সহজ’। নির্বাচনে তিনি তৃণমূলের মতোই বিজেপির বিরোধিতা করলেও, পরে সমর্থন জানাবেন বলে উল্লেখ করেছিলেন। এই ভিডিয়ো প্রকাশ করে তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিম সাংবাদিক সম্মেলন করে বলেন, “ধর্ম বিক্রি করে পাপ করেছেন হুমায়ুন। একে কী ভাষায় বলব, বেইমান বললে কম বলা হবে। ষড়যন্ত্র করছে। ওয়েইসি, আপনারাও এই জায়গায় নামলেন।” ভাইরাল ভিডিয়ো নিয়ে যখন তুমুল শোরগোল, সেই সময় এআইএমআইএমের তরফে এক্স হ্য়ান্ডেলে পোস্ট করে বলা হয়, “হুমায়ুন কবীরের সত্য ফাঁস প্রমাণ করে পশ্চিমবঙ্গে সংখ্যালঘুরা কতটা আবেগপ্রবণ। এআইএমআইএম এমন কিছুর সঙ্গে যুক্ত থাকতে পারে না যেখানে মুসলিমদের নৈতিকতা নিয়ে প্রশ্ন ওঠে। আজ থেকে হুমায়ুন কবীরের দলের সঙ্গে সমস্ত জোট ভাঙল।”

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *