www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

March 11, 2026 10:59 am

ভারতীয় জ্যোতিষ বিশ্বাস করে গ্রহ ও নক্ষত্রর অবস্থানের উপরে মানুষের ভাগ্য অনেকটা নির্ভর

ভারতীয় জ্যোতিষ বিশ্বাস করে গ্রহ ও নক্ষত্রর অবস্থানের উপরে মানুষের ভাগ্য অনেকটা নির্ভর। ভারতীয় জ্যোতিষ একথাও বলছে অশুভ সময় ( মল মাস ) শুভ কাজ করা উচিত না। এতে ক্ষতি হতে পারে। শাস্ত্র বলছে – যখন সূর্য ধনু বা মীন রাশিতে গমন করে, তখন সূর্যের শক্তি হ্রাস পায়। এই সময়কেই মলমাস বলা হয়। এখন প্রশ্ন হল এই সময়ে কেন নতুন বাড়ি কেনা, বিয়ে করা বা ব্যবসা শুরু করার মতো শুভ কাজ এড়িয়ে চলা উচিত? ২০২৬ সালের মার্চ মাসে সূর্য মীন রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মলমাস শুরু হচ্ছে। তবে ১৪ মার্চ রাত থেকে নাকি ১৫ মার্চ সকাল থেকে মলমাস শুরু হবে তা নিয়ে বিভ্রান্তি রয়েছে। ১০ মার্চ ২০২৬-এ সূর্য রাত ১:০৮ মিনিটে মীন রাশিতে প্রবেশ করবে। কেউ কেউ এটিকে ১৪ মার্চের সঙ্গে গুলিয়ে ফেলেন, কিন্তু ক্যালেন্ডার অনুসারে, ১৫ মার্চ মলমাসের শুরু। এই মলমাস পুরো এক মাস চলবে। শেষ হবে ১৪ এপ্রিল সকাল ৯:৩৮ মিনিটে। কারণ ওইদিন সূর্য মেষ রাশিতে প্রবেশ করবে।

মলমাসের সময় এই ৫টি কাজ এড়িয়ে চলুন

  • নতুন কাজ শুরু করা: কোনও নতুন ব্যবসা বা বড় প্রকল্প শুরু করবেন না, এতে বাধা আসতে পারে।
  • গৃহপ্রবেশ: নতুন বাড়ি তৈরি করলে এই সময় গৃহপ্রবেশ করবেন না।
  • বিবাহ এবং বাগদান: এই সময়ে বিবাহ, বাগদান বা নতুন সম্পর্ক শুরু করা এড়িয়ে চলা উচিত।
  • বড় কেনাকাটা: নতুন সম্পত্তি বা যানবাহন কেনার জন্যও এই সময়টিকে শুভ বলে মনে করা হয় না।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *