সংসারে সুখ শান্তি বজায় রাখার জন্য সকলে কী না করেন! কিন্তু জানলে অবাক হবেন আপনার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে রান্না ঘরের অতি পরিচিত জিনিস- বেলন চাকি। বাস্তুশাস্ত্র মতে এটি কেবল রুটি বেলার যন্ত্র নয়, বরং এটিই ঘুরিয়ে দিতে পারে আপনার ভাগ্যের চাকা। পরিবারের আর্থিক অবস্থা এবং ইতিবাচক শক্তির অন্যতম উৎস হল বেলন চাকি। সঠিক নিয়মে এর যত্ন না নিলে দেবী অন্নপূর্ণা রুষ্ট হতে পারেন, যার সরাসরি প্রভাব পড়ে আপনার পকেটে এবং মনের শান্তিতে। অনেকেই সময়ের অভাবে রুটি বেলার পর চাকি এবং বেলন রান্নাঘরের কোণে নোংরা অবস্থায় ফেলে রাখেন। বাস্তুবিদদের মতে, এটি চরম অমঙ্গলজনক। শুকনো আটা বা তেলের অবশিষ্টাংশ নেতিবাচক শক্তি টেনে আনে। কাজ শেষ হওয়া মাত্রই এটি পরিষ্কার জলে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে রাখা উচিত। অপরিচ্ছন্ন সরঞ্জাম রান্নাঘরে রাখলে পরিবারে কলহ এবং আর্থিক অনটন দেখা দিতে পারে।
রুটি বেলার সময় যদি আপনার চাকি-বেলন থেকে অতিরিক্ত আওয়াজ হয়, তবে সাবধান! বাস্তু অনুযায়ী, এই শব্দ ঘরে মানসিক উত্তেজনা এবং অশান্তির প্রতীক। এটি পরিবারের সদস্যদের মধ্যে অহেতুক তিক্ততা তৈরি করে। তাই এমন পাথর বা কাঠের সরঞ্জাম ব্যবহার করুন যা মজবুত এবং সমতল, যাতে কাজ করার সময় কোনও আওয়াজ না হয়। চাকি-বেলন কেনার ক্ষেত্রেও বারবেলার হিসাব রয়েছে। বুধবার বা বৃহস্পতিবার এই জিনিস কেনা সবচেয়ে শুভ। কিন্তু ভুলেও মঙ্গলবার বা শনিবার এটি কিনবেন না। সরঞ্জামটি রাখার সময় কখনও উল্টো করে বা দেওয়ালে হেলান দিয়ে দাঁড় করিয়ে রাখবেন না। সব সময় সমতল জায়গায় স্বাভাবিকভাবে রাখুন। সম্ভব হলে রান্নাঘরের দক্ষিণ-পূর্ব কোণে (আগ্নিকোণ) এটি রাখার চেষ্টা করুন, কারণ এই দিকটি আগুনের সঙ্গে সম্পর্কিত এবং রান্নার সরঞ্জামের জন্য আদর্শ।
