www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

March 20, 2026 8:55 am

ভারতীয় বাস্তুশাস্ত্র ধর্ম, গ্রহ ইত্যাদি নিয়ে আলোচনার সঙ্গে সঙ্গে বিশ্বের জীবকুল নিয়েও আলোচনা করেছে। বাস্তুশাস্ত্র মনে করে আপনাকে ভালো রাখার পিছনে প্রাণীকুলের একটা বড়ো ভূমিকা আছে।

ভারতীয় বাস্তুশাস্ত্র ধর্ম, গ্রহ ইত্যাদি নিয়ে আলোচনার সঙ্গে সঙ্গে বিশ্বের জীবকুল নিয়েও আলোচনা করেছে। বাস্তুশাস্ত্র মনে করে আপনাকে ভালো রাখার পিছনে প্রাণীকুলের একটা বড়ো ভূমিকা আছে। বাস্তুশাস্ত্র বলছে, ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করতে সাহায্য করে কালো কুকুর। খারাপ দৃষ্টি থেকে রক্ষা করতে খুবই উপকারী। জ্যোতিষশাস্ত্রে কুকুর পালন শনি ও কেতু গ্রহকে শান্ত করে এবং ভাল ফল দেয়। শনি, রাহু এবং কেতুকে শান্ত রাখার জন্য বাড়িতে কুকুর পালন করা সেরা সমাধান। জ্যোতিষশাস্ত্রে এটাও বলা হয়েছে যে, ঘরে কালো কুকুর রাখলে সমস্ত গ্রহ শান্ত থাকে।

নানা অসুবিধার কারণে অনেকেই বাড়িতে কুকুর রাখতে পারেন না। বাড়িতে যদি কুকুর রাখতে না চান, তবে রাস্তার কুকুরকে রুটি খাওয়াতে পারেন। বাস্তু ও জ্যোতিষ শাস্ত্রে বলা হয়েছে, কুকুরকে খাওয়ালে এবং সেবা করলে শনিদেব খুশি থাকেন। যাঁদের শনি অশুভ অবস্থানে আছে বা যাঁদের শনির মহাদশা, সাড়ে সাতি বা ঢাইয়া রয়েছে, তাঁদের অবশ্যই প্রতিদিন কুকুরকে খাবার খাওয়ানো উচিত। কুকুরের সেবা করলেও শনি গ্রহের কারণে সৃষ্ট ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়। তাই নিয়মিত ওই অবলা প্রাণীদের কিছু খাবার দিন।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *