www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

March 21, 2026 11:52 pm

এই মন্দিরের ইতিহাস খুবই জাগ্রত। তাই শিবরাত্রি সহ প্রতিদিন এই মন্দিরে বহু ভক্তের সমাগম ঘটে।

এই মন্দিরের ইতিহাস খুবই জাগ্রত। তাই শিবরাত্রি সহ প্রতিদিন এই মন্দিরে বহু ভক্তের সমাগম ঘটে। সবুজে ঘেরা গভীর জঙ্গল । মাঝে ছোট্ট কাঁচা পথ । সেই আকাঁবাকা পথ ধরে গভীর জঙ্গলের ভিতরে পূজিত হন মা বনদুর্গা । শত শত মানুষের সমাগম ঘটে এই পুজোকে ঘিরে । পুজোর পাশাপাশি বসে মেলাও । শিলিগুড়ি শহর লাগোয়া ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভার অন্তর্গত বৈকণ্ঠপুর অভয়ারণ্যের গভীর জঙ্গলের মধ্যে এই বনদুর্গার মন্দির ৷ এই পুজোর আয়োজন বয়ে নিয়ে আসছে কয়েক দশকের ইতিহাস ৷ মূলত, উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার মানুষের সঙ্গে ভবানী পাঠক ও দেবী চৌধুরানি এই নাম দু’টোর ইতিহাস ওতপ্রোতভাবে জড়িয়ে আছে । তেমনই রয়েছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসে উল্লেখিত দিল্লিভিটা চাঁদের খাল জায়গাটি ।

সকলের কাছে অপরিচিত হলেও বনদুর্গার মন্দির হিসেবে উত্তরবঙ্গের মানুষের কাছে ভালোই পরিচিত । কথিত আছে, এখনকার বনদুর্গা মন্দির সেই সময় ডাকাত সর্দার ভবানী পাঠক ও তাঁর শিষ্যা দেবী চৌধুরানির গোপন আস্তানা ছিল । ইতিহাসে থেকে জানা যায়, দেবী চৌধুরানি নাকি নৌকা করে করতোয়া নদী হয়ে সেখানে আসতেন । এখানে পুজো অর্চনা করতেন । তখন থেকেই এখানে সূচনা হয় পুজোর । প্রথমদিকে অবশ্য ওই এলাকার ঠুনঠুনিয়া গ্রাম নামে পরিচিত ছিল । আর ঠুনঠুনি মা বলে এখানে দেবী পূজিত হতেন । তবে বর্তমানে এই মন্দির বনদুর্গা বলেই সকলের কাছে পরিচিত হয়েছে ।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *