www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

September 6, 2026 11:05 am

মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজনীতি ও ধর্মকে এক থালায় পরিবেশন করছেন।

মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজনীতি ও ধর্মকে এক থালায় পরিবেশন করছেন। এতে সাময়িক ভোট বাড়তে পারে, কিন্তু সমাজজীবনের বিশেষ কোনো উন্নতি হবে বলে তো মনে হয় না – এমনই অভিমত বহু সমাজতত্ত্ববিদের। রাজ্য সরকার অনুপ্রবেশ ইস্যুত কড়া অবস্থান নিয়েছে। প্রচুর অনুপ্রবেশকারীদের বাংলাদেশে পাঠানো হয়েছে। পশ্চিমবঙ্গে যাতে আর কোনওভাবেই অনুপ্রবেশ না ঘটে তার জন্য প্রশাসন অনেক কড়া পদক্ষেপ করছে। লিলুয়ায় বাগেশ্বর বাবার অনুষ্ঠানে গিয়ে অনুপ্রবেশ ইস্যুতে ফের মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি বাগেশ্বর বাবাকে আগামীদিনে ব্রিগেডে এসে ধর্মসভা করার আহ্বানও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, “বিগত তৃণমূল সরকারের আমলে বাগেশ্বর বাবা ব্রিগেডে ধর্মসভা করতে চেয়েছিল। কিন্তু তৎকালীন সরকার তাকে এই সভা করতে বাধা দেয়। সেই সমস্যা আগামীদিনে আর হবে না।” একইসঙ্গে বাগেশ্বর বাবাকে আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “বর্তমানে পশ্চিমবঙ্গে রাষ্ট্রবাদী সরকার এসেছে। ফলে এখানে হিন্দু ধর্মের চর্চা কিংবা সনাতনী ধর্মের চর্চা করতে আর কোনও বাধা নেই। বাগেশ্বর বাবা আগামীদিনে পশ্চিমবঙ্গে এসে ১০ লক্ষ লোককে নিয়ে ধর্মসভা করতে পারবেন।”

পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, বাগেশ্বর বাবা সারা দেশে অনেক সেবামূলক কাজ করছেন। তার নানা প্রতিষ্ঠানকে নিয়ে। পশ্চিমবঙ্গেও তিনি সেবামূলক কাজ করতে চাইলে রাজ্য সরকার তাঁকে সবরকমভাবে সাহায্য করবে। এ দিন মুখ্যমন্ত্রী বাগেশ্বর বাবাকে ফুল মিষ্টি গদা উপহার দেন। শুধু তাই নয়, তাঁর সঙ্গে হনুমান চল্লিশা পাঠ করেন। এ দিন এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী উমেশ রাই, বালির বিজেপি বিধায়ক সঞ্জয় সিং-সহ অনেকে।। এই ধর্মসভায় হনুমান কথা ও ধর্মসভা অনুষ্ঠিত হয়। লিলুয়ার ওয়ার্কশপের মাঠে এই ধর্মসভায় প্রচুর ভক্তের সমাগম হয়। বাগেশ্বর বাবার মুখে ধর্ম কথা শোনেন ভক্তরা।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *