www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

July 22, 2026 12:19 pm

হিন্দুদের একটি অন্যতম উৎসব হল রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন। মূলত বোন -দিদিরা তাদের ভাইয়ের সুরক্ষার জন্যে হাতে রাখি বাঁধেন

হিন্দুদের একটি অন্যতম উৎসব হল রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন। মূলত বোন -দিদিরা তাদের ভাইয়ের সুরক্ষার জন্যে হাতে রাখি বাঁধেন। তবে শুধু ভাই -বোনের মধ্যে এই উৎসব সীমাবদ্ধ নেই। যে কোনও ব্যক্তির মঙ্গল কামনায় তাদের হাতে রাখি বাঁধা যায়। গোটা ভারত জুড়ে উদযাপন হয় এই উৎসবের। সাধারণত শ্রাবণ বা ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে রাখি বন্ধন উৎসব হয়। রাধা- কৃষ্ণের ঝুলনযাত্রার শেষে শ্রাবণী পূর্ণিমায় রাখি বন্ধন উৎসব হয়। এবছরও একই দিনে ঝুলনযাত্রার সমাপ্তি ও রাখি পূর্ণিমা। তাই দিনটা অত্যন্ত শুভ। অনেকে এই দিন নানা শুভ কাজ সম্পন্ন করে থাকেন। মনে করা হয় এদিন সেই সব কাজ করলে, শুভ ফল মেলে।

এবছর রাখি পূর্ণিমা পড়েছে ২৭ অগাস্ট, বৃহস্পতিবার।

রাখি পূর্ণিমা কতক্ষণ থাকছে?

পূর্ণিমা তিথি লাগছে ২৭ অগাস্ট, সকাল ৮/৪১ মিনিটে এবং থাকবে ২৮ অগাস্ট সকাল ৯/২৭ মিনিট পর্যন্ত।

শুভ- অশুভ রাখি

তবে না জেনেই অনেক সময়, ভুল রাখি কিনে ফেলেন অনেকেই। যেটা আসলে অত্যন্ত অশুভ। তাই ভেবে চিন্তে রাখি কেনা উচিত। বাজারে নানা রকমের রাখি পাওয়া যায় বর্তমানে। বিশেষত চিন থেকে যে সমস্ত রাখি আসে, সেগুলি দেখতে খুব সুন্দর হয়। জ্যোতিষাচার্যদের মতে, এই ধরনের রাখি অত্যন্ত অশুভ। রেশম বা সুতির তৈরি রাখি ব্যবহার করা শুভ বলে মনে করা হয়। এই ধরনের রাখি বাঁধলে ভাইদের খ্যাতি বাড়ে। আপনি যদি আপনার দাদা- ভাইয়ের জন্য রাখি কেনার কথা ভাবেন, তবে শাস্ত্রে উল্লেখিত কিছু বিশেষ বিষয় মাথায় রেখে রাখি কিনুন।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *