www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

July 15, 2026 1:47 pm

রথযাত্রায় প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা নগর পরিক্রমায় বেরন।

রথযাত্রায় প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা নগর পরিক্রমায় বেরন। স্নানযাত্রার ফলে আসা জ্বর সেরে ওঠার পর তিন ভাইবোনে রথে চড়ে যান মাসির বাড়ি। ধুমধাম করে পালিত হয় রথযাত্রা। ওই দিনটি অত্যন্ত পবিত্র। জ্যোতিষ শাস্ত্রবিদদের মতে, এদিন বিশেষ কয়েকটি টোটকা মেনে চললেই আপনার সংসার সুখসমৃদ্ধিতে ভরে উঠবে। আর্থিক স্বচ্ছলতাও বাড়বে।

চলুন জেনে নেওয়া যাক রথের দিন কী কী করা উচিত –

  • রথযাত্রার দিন ভোরবেলা ঘুম থেকে উঠুন। ভালো করে স্নান সারুন।
  • শুদ্ধবস্ত্র পরে ফেলুন। হলুদ রঙের পোশাক পরাই ভালো।
    জগন্নাথদেবের পুজো দিতে পারেন। সেক্ষেত্রে ১১ রকমের ফল, ১১ রকমের মিষ্টি এবং ১১টি কয়েন অর্পণ করুন। তাতে মনোস্কামনা পূরণ হবে।
  • রথযাত্রার দিন নিরামিষ আহার গ্রহণ করুন। পরদিনও আমিষ খাবার খাবেন না।
  • বাড়ির সামনে দিয়ে রথ গেলে রশি ছুঁতে পারেন। তাতে পুণ্যার্জন হবে।
  • রথ টানা শিশুদের মিষ্টি কিংবা লজেন্স খাওয়াতে পারেন। এইদিন দানধ্যান করুন।
  • রথের দিন বাড়িতে গাছ লাগাতে পারেন। তা অত্যন্ত শুভ।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *