www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

April 30, 2026 12:09 pm

সেলিব্রিটিদের আলাদা কোনো ট্রিটমেন্ট হওয়ার কথা নয়, হয়ও না। কিন্তু মাঝে ভক্তদের প্রবল চাপে বুথে গন্ডগোল শুরু হয়ে যায়।

সেলিব্রিটিদের আলাদা কোনো ট্রিটমেন্ট হওয়ার কথা নয়, হয়ও না। কিন্তু মাঝে ভক্তদের প্রবল চাপে বুথে গন্ডগোল শুরু হয়ে যায়। তাই কখনো পুলিশ সেলিব্রিটিদের দ্রুত ভোট দেওয়ার ব্যবস্থা করে দেয়। বুধবার সকালে কলকাতার বেলগাছিয়া এলাকার তাঁর ভোটকেন্দ্রে তাঁর উপস্থিতি ঘিরে তৈরি হয় প্রবল উন্মাদনা। তবে আর পাঁচজন তারকার মতো বিশেষ সুবিধা নয়, বরং সাধারণ ভোটারদের সঙ্গেই লম্বা লাইনে দাঁড়িয়ে ধৈর্য ধরে নিজের ভোটের প্রতীক্ষা করলেন তিনি। সোশাল মিডিয়ায় সেই ভিডিও ছড়িয়ে পড়তেই মহাগুরুর প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।
ভোট দিয়ে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন ‘মহাগুরু’। স্পষ্ট ভাষায় তিনি জানান, কোনও বিশেষ সুবিধা বা ‘সেলিব্রিটি ট্রিটমেন্ট’ তিনি চাননি।

মিঠুন বলেন, “একজন সাধারণ নাগরিক হিসেবেই আমি ভোট দিতে এসেছি। আমি কোনও বাড়তি সুবিধা দাবি করিনি। আমার বিশ্বাস, নির্বাচন প্রক্রিয়া খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। সমস্ত ব্যবস্থা সঠিকভাবে করার জন্য আমি নির্বাচন কমিশনকেও ধন্যবাদ জানাই।”
এদিন সকাল থেকেই কলকাতার বিভিন্ন বুথে (West Bengal Assembly Elections 2nd Phase) টলিউড তারকাদের ভিড় লক্ষ্য করা গিয়েছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, আবির চট্টোপাধ্যায় থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়— প্রত্যেকেই সকালেই পৌঁছে যান ভোটকেন্দ্রে। ভোট দেওয়ার পর কালি লাগানো আঙুলের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করে সাধারণ মানুষকেও ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন এই তারকারা।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *