www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

February 25, 2026 1:57 pm

ফাল্গুন মাসের শুক্লপক্ষে যে একাদশী পড়ে তাকে রংভরী একাদশী বলা হয়

ফাল্গুন মাসের শুক্লপক্ষে যে একাদশী পড়ে তাকে রংভরী একাদশী বলা হয়। এই দিনে বাবা বিশ্বনাথকে বিশেষভাবে সাজানো হয় এবং শহর হোলির রঙে সেজে ওঠে। বিশ্বাস করা হয়, দেবী পার্বতীর সঙ্গে বিবাহের পর মহাদেব প্রথমবার এই দিনে কাশীতে এসেছিলেন। সেই আগমনের দিনটি স্মরণীয় করে রাখতেই রংভরী একাদশী পালন করা হয়। এই দিন থেকেই কাশীতে ৬ দিনের রঙের উৎসবের সূচনা হয়।

  • কেন এটিকে আমলকি একাদশী বলা হয়? রংভরী একাদশীতে আমলকি গাছের পুজো করা হয়। তাই এই দিনে আমলকি একাদশী নামেও পরিচিত। বিশ্বাস করা হয়, আমলকি গাছের পুজো করলে স্বাস্থ্য, সৌভাগ্য এবং সমৃদ্ধি আসে। 
  • রংভরী একাদশীতে পুজো পদ্ধতি
  • সকালে স্নান করে পরিষ্কার জামা-কাপড় পরতে হবে। 
  • একটি পাত্রে জল, চন্দন, বেল পাতা এবং আবির নিয়ে শিব মন্দিরে যেতে হবে।
  • প্রথমে শিব লিঙ্গে চন্দন বাটা লাগাতে হবে হবে, এরপর বেল পাতা এবং জল অর্পণ করতে হবে।
  • সবশেষে, আবির অর্পণ করতে হবে। ** আমলকি গাছের পুজো কীভাবে করবেন?
  • সকালে স্নানের পর, আমলকি গাছে জল অর্পণ করতে হবে।
  • ধূপ, প্রদীপ এবং ফুল অর্পণ করতে হবে।
  • গাছটিকে ৯ বা ২৭ বার প্রদক্ষিণ করতে হবে।
  • সৌভাগ্য এবং স্বাস্থ্যের জন্য প্রার্থনা করতে হবে।
  • এই দিনে আমলকি গাছ লাগানোও অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *