বাস্তু দোষ এমনই এক দোষ যা মানুষকে প্রায় শেষ করে দেয়। বহু ভালোকাজ হতে হতেও হয় না। বাস্তু বিশেষজ্ঞরা বলছেন, তেমন বাস্তুদোষ দ্রুত কাটিয়ে নিন। অনেকেই বাড়ি-ঘর পরিষ্কার রাখাকে ঘরের সাজসজ্জার অঙ্গ হিসেবে দেখেন। আসলে কিন্তু বিষয়টি শুধুমাত্র তা না। বাড়ি পরিষ্কার করলে পজিটিভ এনার্জিও বজায় থাকে। মনে করা হয়, যখন বাড়ির প্রতিটি কোণ পরিষ্কার থাকে, তখন ঘরে পজিটিভিটি বৃদ্ধি পায়। তবে অনেক সময়, বাড়ির কিছু অংশ কম দেখভাল পায়। এরফলে বাড়ির ওই অংশগুলি নেতিবাচক শক্তির উৎস হয়ে উঠতে পারে। তাই নিয়মিত বাড়ির এই জায়গাগুলি পরিষ্কার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাস্তু ও জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, বাড়ির কিছু অংশ অপরিষ্কার রাখলে বাস্তু ত্রুটি বাড়তে পারে। আসুন জেনে নেওয়া যাক কোন জায়গাগুলি পরিষ্কারের সময় বিশেষ নজর দেওয়া উচিত।
বাড়ির মূল দরজা শুধুমাত্র একটি প্রবেশদ্বার নয়। বরং এটি এমন একটি দরজা যেখানে সুখ, সমৃদ্ধি এবং পজিটিভ শক্তি বাড়িতে আসে। বাস্তুতে এটিকে দেহরি-ও বলা হয়। এই জায়গায় ময়লা, আবর্জনার পাত্র বা মাকড়সার জাল সরাসরি বাড়ির শক্তির উপর প্রভাব ফেলে। ভাঙা বা ক্ষতিগ্রস্ত দরজাও বাস্তু ত্রুটির কারণ হতে পারে। এর ফলে আর্থিক অসুবিধা, সুযোগের অভাব এবং পরিবারের সুনামের উপর নেগেটিভ প্রভাব পড়তে পারে। তাই বাড়ির মূল দরজা সবসময় পরিষ্কার, শক্তিশালী এবং সাজানো হওয়া উচিত।আমরা প্রায়ই স্টোরেজ রুমটিকে ডাম্পিং গ্রাউন্ড বানিয়ে ফেলি। ফলে ওই জায়গাটি জঞ্জাল ও ময়লায় ভরে যায়। এই ঘর পরিষ্কার করা খুব একটা হয়েও ওঠে না। বাস্তু অনুসারে, ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসপত্র এবং জমে থাকা ধুলো জীবনে বাধা তৈরি করতে পারে। স্টোরেজ স্পেস সঠিকভাবে গুছিয়ে রাখা ও অপ্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে ফেলতে হবে। নিয়মিত এই ঘর পরিষ্কার করলে নেগিটিভ শক্তি দূর হয় এবং বাধা হ্রাস পায়। অনেকেই বাড়ির ছাদের দিকে তেমন মনোযোগ দেন না। কিন্তু আসলে ছাদ এনার্জি প্রবাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেকে ছাদে পুরানো বা অপ্রয়োজনীয় জিনিসপত্র জমা করে রাখেন, যা শক্তিকে বাধাগ্রস্ত করে। বাস্তু বিশ্বাস অনুসারে, এটি রাহু এবং শনি সম্পর্কিত সমস্যাগুলি বাড়িয়ে তুলতে পারে। পাশাপাশি পরিবারের সদস্যদের অগ্রগতির উপর প্রভাব ফেলতে পারে । আবার স্বাস্থ্যের সমস্যার কারণও হতে পারে। তাই, ঘরে পজিটিভ শক্তি বজায় রাখার জন্য ছাদ খোলা, পরিষ্কার এবং আলোকজ্জ্বল হওয়া উচিত।
