www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

April 15, 2026 10:41 am

ভারতীয় জ্যোতোষ মনে করে যে কালভৈরব আসলে মহাদেবের এক রুপ। সনাতন ধর্মে কালভৈরবকে মনে করা হয় দেবাদিদেব মহাদেবের রৌদ্র অবতার

ভারতীয় জ্যোতোষ মনে করে যে কালভৈরব আসলে মহাদেবের এক রুপ। সনাতন ধর্মে কালভৈরবকে মনে করা হয় দেবাদিদেব মহাদেবের রৌদ্র অবতার। ভক্তদের বিশ্বাস, নিষ্ঠাভরে তাঁর আরাধনা করলে জীবনের সমস্ত বাধা ও নেতিবাচক শক্তি নিমেষেই দূর হয়। প্রতি মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় কালাষ্টমী। ২০২৬ সালের প্রথম কালাষ্টমী ব্রত নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হলেও, সংশয়ের কিছু নেই।জ্যোতিষ গণনা অনুযায়ী, ২০২৬ সালের মাঘ মাসের এই অষ্টমী তিথি শুরু হচ্ছে ১০ জানুয়ারি, শনিবার সকাল ৮টা ২৪ মিনিটে। তিথিটি চলবে ১১ জানুয়ারি, রবিবার সকাল ১১টা ২১ মিনিট পর্যন্ত। যেহেতু কালাষ্টমীর প্রধান পুজো ও আচার ‘নিশীথ কাল’ অর্থাৎ মধ্যরাতে সম্পন্ন করা হয়, তাই ১০ জানুয়ারি শনিবারই ব্রত পালনের সঠিক সময়।

  • পুজোর বিধি ও বিশেষ অর্ঘ্য –
    কালভৈরবের আশীর্বাদ পেতে ভক্তদের কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়। এদিন সূর্যোদয়ের আগে স্নান সেরে ব্রতের সংকল্প নেওয়া জরুরি। পুজোর সময় শিব-পার্বতী ও কালভৈরবের মূর্তির সামনে সর্ষের তেলের প্রদীপ জ্বালানো শুভ। ভৈরব বাবাকে জিলিপি কিংবা বিউলির ডালের বড়া নিবেদন করার রীতি প্রচলিত আছে। কালভৈরবের বাহন হল কুকুর। তাই কালাষ্টমীর দিনে কালো কুকুরকে মিষ্টি রুটি বা বিস্কুট খাওয়ালে অত্যন্ত সুফল পাওয়া যায় বলে মনে করেন ধর্মপ্রাণ মানুষেরা। এটি গ্রহদোষ কাটাতেও সহায়ক।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *