www.machinnamasta.in

ওঁ শ্রীং হ্রীং ক্লী গং গণপতয়ে বর বরদ সর্বজনস্ময়ী বশমানয় ঠঃ ঠঃ

March 19, 2026 10:20 pm

হিন্দুধর্মের কাছে তুলসীগাছ খুবই পবিত্র

হিন্দুধর্মের কাছে তুলসীগাছ খুবই পবিত্র। সমস্ত পুজো ও ধৰ্মীয় অনুষ্ঠানে তুলসী পাতা লাগে। প্রত্যেক বাড়িতে তুলসীগাছ রাখার পরামর্শ দিয়েছে জ্যোতিষশাস্ত্র। ঠিক কোন সময়ে এই প্রদীপ জ্বালানো উচিত, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। শাস্ত্র এবং জ্যোতিষ মতানুসারে একটি নির্দিষ্ট সময়ে এই কাজটি করলে সর্বাধিক শুভ ফল লাভ করা যায়। জ্যোতিষ শাস্ত্র এবং বিভিন্ন ধর্মীয় গ্রন্থ অনুযায়ী, তুলসী গাছের নিচে প্রদীপ জ্বালানোর সবচেয়ে শুভ সময় হল সন্ধ্যা। বিশেষ করে গোধূলি। সূর্য ডোবার ঠিক পরেই যখন দিন ও রাতের মিলন হয়, সেই সময়টিকেই ‘গোধূলি লগ্ন’ বা ‘সন্ধ্যা লগ্ন’ বলা হয়। এই সময়টিকে দেব-দেবীর আরাধনার জন্য সবচেয়ে উপযুক্ত বলে মনে করা হয় শাস্ত্রে।

  • বিশ্বাস করা হয় যে সন্ধ্যাবেলা তুলসী তলায় প্রদীপ জ্বালানো হলে দেবী লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এবং গৃহে অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি পায়।
  • প্রদীপের আলো গৃহে নেতিবাচক শক্তি দূর করে এবং পরিবারের সদস্যদের মধ্যে সুখ-শান্তি বজায় রাখে।
  • প্রতিদিন এই নিয়ম পালন করলে তুলসী দেবীর আশীর্বাদ লাভ করা যায়, যা সকল দুঃখ-কষ্ট দূর করতে সহায়ক।
  • তুলসী তলায় প্রদীপ জ্বালানোর সময় কয়েকটি বিষয় মনে রাখা জরুরি— সাধারণত মাটির প্রদীপ বা ঘিয়ের প্রদীপ ব্যবহার করা সবচেয়ে শুভ। ঘি না থাকলে তিলের তেল বা সরষের তেল ব্যবহার করা যেতে পারে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *